• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জোট নিয়ে জামায়াত আমিরের বক্তব্যের জবাবে যা বললেন ফখরুল

প্রকাশ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২ ৬:০৮
আপডেট: সোমবার, ২৯ আগস্ট, ২০২২ ৬:০৮

96000089

জোট নিয়ে জামায়াত আমিরের বক্তব্যের জবাবে যা বললেন ফখরুল

২০ দলীয় জোটের শরিক জামায়াতের ‘জোট ত্যাগ’ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আপনারা বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু এ ব্যাপারে আমি উত্তর দেবো না। জিজ্ঞাসা করাটা আপনাদের যেমন গণতান্ত্রিক অধিকার, ঠিক তেমনি উত্তর না দেওয়াটাও আমার গণতান্ত্রিক অধিকার। আপনারা গণতান্ত্রিকভাবে যা খুশি বলতে পারেন, লিখে দেন নো প্রবলেম।’

সোমবার (২৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কর্মসূচি ১০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, আমাদের কর্মসূচি গত ২২ আগস্ট থেকে চলমান, এই কর্মসূচির সময় বাড়ানো হয়েছে। কর্মসূচিতে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। যেসব জেলা, উপজেলা, ইউনিয়ন, মহল্লায় কর্মসূচি পালন করা সম্ভব হয়নি সেসব স্থানে এ কর্মসূচি আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

মির্জা ফখরুল বলেন, কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা দেখে আওয়ামী লীগ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। তাদের যে সন্ত্রাসী চরিত্র, সেটা আরও একবার উদ্ভাসিত হয়েছে। আওয়ামী লীগের রক্তেই সন্ত্রাস আছে। দলটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। বলপ্রয়োগ ছাড়া তাদের টিকে থাকার কোনো যোগ্যতা নেই।

আওয়ামী লীগ আবারও দমন নীতির আশ্রয় নিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী বললেন, কাউকেই গ্রেফতার করা হবে না। সভা-সমাবেশ সবকিছু করতে দেওয়া হবে। কিন্তু তার উল্টা রূপ দেখা যাচ্ছে। এটাই আওয়ামী লীগের চরিত্র। তারা কথা বলবে একটা, কাজ করবে আরেকটা। এভাবেই তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নিয়ে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেওয়া এক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিএনপিতে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে।

দলটির নেতাদের কেউ কেউ বলছেন, বিএনপির সঙ্গে থাকা নিয়ে জামায়াত আমির যে বক্তব্য দিয়েছেন তা বিএনপির জন্য অত্যন্ত বিব্রতকর এবং অস্বস্তিকর। তবে দলটির সিনিয়র নেতারা এ পরিস্থিতিতে কথা বলতে চাইছেন না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com