• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝুঁকির মধ্যে রয়েছে দেশের ব্যাংকিং খাত : কর্নেল অলি

প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ৮:৫৬
আপডেট: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ৮:৫৬

978589

ঝুঁকির মধ্যে রয়েছে দেশের ব্যাংকিং খাত : কর্নেল অলি

নিউজ ডেস্ক
লুটেরা চক্র দেশ থেকে টাকা পাচার করে বিদেশে আরাম-আয়েশে রয়েছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

আজ শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর পূর্বপান্থপথস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত কালো পতাকা গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি হয়। অলি আহমদ বলেন, দেশ চোর-ডাকাত, লুটেরা ও বাটপারদের হাতে বন্দি। তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে সবাইকে শান্তিপূর্ণভাবে রাজপথে নামতে হবে। যদি জনগণ রাজপথে না নামে, তাহলে আওয়ামী চক্র দেশকে ধ্বংস করে দেবে।

তিনি বলেন, লুটেরা চক্র দেশ থেকে টাকা পাচার করে আরাম-আয়েশে আছে। আর জনগণকে এক বেলা ভাত জোগাতে হিমশিম খেতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম লাগামহীনভাবে বেড়েই চলছে। পরিবার নিয়ে বেঁচে থাকতে প্রায় ৭০ শতাংশ লোক আসবাবপত্র বিক্রি করে দিচ্ছে।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য ক্রমাগত ঊর্ধ্বগতি, অন্যদিকে টাকার মান প্রতি সপ্তাহে হ্রাস পাচ্ছে। ঝুঁকির মধ্যে রয়েছে দেশের ব্যাংকিং খাত। ১১টি ব্যাংক রয়েছে চরম ঝুঁকিতে। এই সরকারের পক্ষে ব্যাংক খাতকে টেনে তোলা সম্ভব নয়। এরা বিদায় না নিলে সামগ্রিক অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব পড়বে। ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দিন দিন বেড়ে চলছে। এটা অব্যাহত থাকলে ব্যাংকগুলো লেনদেনের সক্ষমতা হারাবে। বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাবে। কাঙ্ক্ষিত হারে ঋণ জাতীয় প্রবৃদ্ধি হবে না।

কর্নেল অলি বলেন, দেশের জন্য আওয়ামী লীগ এখন সবচেয়ে বড় বোঝা। আর কোনো পথ নেই, এই সরকারের পতনই একমাত্র সমাধান। তাই বলছি, সবাই রাজপথে নেমে আসুন। এক দফা দাবিতে আয়োজিত সব কর্মসূচি সফল করুন।

পরে সেখান থেকে গণমিছিল শুরু হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়। গণমিছিলে অংশ নেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহসাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহদপ্তর সম্পাদক ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর পূর্ব এলডিপি সভাপতি মো. সোলায়মান, পশ্চিম এলডিপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন মানিক, উত্তর এলডিপি সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি প্রমুখ নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com