• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

টিআইবির বক্তব্য জনমতের প্রতিফলন’ : নজরুল ইসলাম খান

প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ৩:০৫
আপডেট: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ৩:০৫

9665896 1

টিআইবির বক্তব্য জনমতের প্রতিফলন’ : নজরুল ইসলাম খান

নিউজ ডেস্ক

ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বক্তব্য জনমতের প্রতিফলন। আমরা যা বলেছি, সেটাও জনমতের প্রতিফলন। ফলে আমাদের কথা যদি মিলে সেটা একজন আরেকজনকে পছন্দ করার জন্য না। সত্য বলার জন্য। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (১৯ জানুয়রি) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনের তার কবরে শ্রদ্ধা শেষে এসব কথা বলেন।

নির্বাচন পরবর্তী পরিকল্পনা কিংবা আন্দোলন কেমন হবে- জবাবে নজরুল ইসলাম বলেন, জিয়াউর রহমানের আর্দশ, দেশ পুনর্গঠন, অর্থনীতি উন্নীতকরণ, সমৃদ্ধ বাংলাদেশের সূচনায় তার অবদানগুলোকে আজ ধ্বংস করে ফেলা হচ্ছে। তার পুনঃপ্রতিষ্ঠিত গণতন্ত্রকে মেরে ফেলা হয়েছে। সেটাকে পুনরুজ্জীবিত করার লড়াই চলছে। সেই লড়াইয়ের বিভিন্ন কর্মসূচি জানানো হয়। পরবর্তী কর্মসূচিও জানানো হবে।

তিনি বলেন, জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। তার জন্মবার্ষিকীতে আমাদের প্রতিশ্রুতি হলো লড়াই-সংগ্রামের মাধ্যমে, দেশের গণতন্ত্রপ্রেমী জনগণের সহায়তায় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করা। আমরা এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো। ইনশাআল্লাহ।

যুক্তরাষ্ট্র আবারও বলেছে বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি- এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বাংলাদেশে গণমানুষের পক্ষে কথা যে বলবে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা যা বলি, সেটা তো গুরুত্বপূর্ণ। আর জনগণ সরকারের স্বৈরশাসন পছন্দ করে না।

বিএনপির ফখরুল ইসলাম রবিন, সরদার নূরুজ্জামান, ফরহাদ হোসেন, শ্রমিক দলের আনোয়ার হোসাইন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মৎস্যজীবী দলের মো. আবদুর রহিম, ছাত্রদলের তানজিল হাসান, ওলামা দলের সুলতানা আহমেদ, পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) অধ্যাপক লুৎফর রহমান, প্রকৌশলী একেএম আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী মাহবুব আলম, সাঈদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com