• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

টুকুর চেয়ে ৫ গুণ বেশি সম্পদের মালিক স্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৩:৫৭
আপডেট: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৩:৫৭

9666582 3

টুকুর চেয়ে ৫ গুণ বেশি সম্পদের মালিক স্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর চেয়ে সোয়া ৫ গুণ বেশি সম্পদের মালিক তার স্ত্রী সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া হলফনামায় এমন তথ্য উল্লেখ করেছেন তিনি। ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

হলফনামায় ইকবাল হাসান মাহমুদ টুকুর মোট অস্থাবর সম্পদ দেখানো হয়েছে ৪ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৬২৭ টাকা। সেখানে তার স্ত্রী রুমানা মাহমুদের অস্থাবর সম্পদের পরিমাণ ২৪ কোটি ৯৫ লাখ ৯২ হাজার ৭০৩ টাকা।

ইকবাল হাসান মাহমুদ টুকুর নগদ অর্থ ২ কোটি ১৩ লাখ ৫ হাজার ৬২৭ টাকা, বন্ড ঋণপত্র স্টক এক্সচেঞ্জে শেয়ার ৩২ লাখ ৫৪ হাজার, মোটরযান ১০ লাখ, ইলেকট্রনিক্স পণ্য ৩ লাখ ৯৯ হাজার ও আসবাবপত্র ৫ লাখ ২৫ হাজার, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ২ কোটি।

স্ত্রী রুমানা মাহমুদের নগদ অর্থ ৩ কোটি ৭৬ লাখ ৫২ হাজার ৪৫২ টাকা, বন্ড ঋণপত্র স্টক এক্সচেঞ্জে শেয়ার ১৬ কোটি ৩৭ লাখ ৪১ হাজার ৮০০, ফিক্সড ডিপোজিট ৩ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৪৫১ টাকা, মোটরযান ৬৫ লাখ, স্বর্ণালংকার ১ লাখ ৫০ হাজার, আসবাবপত্র ৯৫ হাজার, উত্তরাধিকার সূত্রেপ্রাপ্ত ২ কোটি ৫০ লাখ টাকায়।

টুকুর স্থাবর সম্পদের পরিমাণ ২ লাখ ২৫ হাজার ৩০৭ টাকা। তার স্ত্রীর স্থাবর সম্পদের মূল্য ৩৩ লাখ ৫০ হাজার টাকা।

ইকবাল হাসান মাহমুদ টুকুর বার্ষিক আয় মোট ৮ লাখ ২৬ হাজার ৩৫৭ টাকা। এর মধ্যে কৃষি খাতে আয় ৩ লাখ এবং শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতে বার্ষিক আয় ৫ লাখ ২৬ হাজার ৩৫৭ টাকা। টুকু ঋণমুক্ত থাকলেও স্ত্রী রুমানা মাহমুদ স্বামীর কাছেই ২ কোটি টাকা ঋণী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com