• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডা. জুবাইদা রহমানের জন্মদিন আজ

প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫ ৮:৪৩
আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫ ৮:৪৩

96666589

ডা. জুবাইদা রহমানের জন্মদিন আজ

ছবি : সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মদিন আজ বুধবার (১৮ জুন)। এ দিনে তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন আত্মীয়-স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ী মহল।

১৯৭২ সালের ১৮ জুন সিলেটে জন্মগ্রহণ করা ডা. জুবাইদা রহমান শুধু পরিচিত নন রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা একজন ব্যক্তিত্ব হিসেবে, বরং তিনি নিজ গুণে একজন দক্ষ চিকিৎসক এবং একজন মার্জিত, জনপ্রিয় সমাজসেবিকা হিসেবেও পরিচিত।

তার বাবা অবসরপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। যিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। এবং মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর হাসিনা রহমান—উভয়েই বাংলাদেশে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন।

জুবাইদা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিন বিভাগ থেকে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক নিয়ে এমএসসি শেষ করেন। তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস (বিসিএস)পরীক্ষায় প্রথম হয়ে ১৯৯৫ সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন।

তিনি একসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা পেশায় যুক্ত ছিলেন। শিক্ষাজীবনে তিনি মেডিকেলে প্রথম শ্রেণির মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিলেন এবং সর্বদা পেশাদারিত্বকে প্রাধান্য দিয়েছেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে গত কয়েক বছর তিনি পরিবারের পাশে থেকে রাজনীতি ও চিকিৎসা—দুটো ক্ষেত্রেই সক্রিয়ভাবে যুক্ত হতে পারেননি।

১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে তার স্বামী তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করছেন। তাদের একমাত্র কন্যা জাইমা রহমানও উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

২০০৮ সালে তারেক রহমানের কারামুক্তির পর শিক্ষাছুটি নিয়ে জুবাইদা রহমান স্বামীর সঙ্গে লন্ডন চলে যান। দীর্ঘ ১৭ বছর পর এ বছর ৬ মে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন। আবার ৫ জুন লন্ডন চলে যান।

জন্মদিনে বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী তার দীর্ঘায়ু, সুস্থতা ও সুখী জীবন কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com