• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডোনাল্ড লু তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে জানতে চেয়েছেন : আইনমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ৭:১২
আপডেট: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ৭:১২

9663696 14

ডোনাল্ড লু তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে জানতে চেয়েছেন : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘যুক্তরাষ্ট্র সহকারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড লু নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি তাকে এ ব্যবস্থা বিলুপ্ত হওয়ার কথা বলেছি। এটি এখন সংবিধানের অংশ নয়।’

আজ বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

ডোনাল্ড লু’র বাংলাদেশ সফর ও তার সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘ডোনাল্ড লু’র সঙ্গে আমাদের দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। আমরা তাকে বলেছি – দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে। তারাও (মার্কিন প্রতিনিধি) এ বিষয়ে একমত হয়েছেন। মানবাধিকার পরিস্থিতির উন্নতি হওয়ায় তারা নতুন করে নিষেধাজ্ঞা দেয়নি।’

মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রতিনিধিদল গণতন্ত্রের উত্তরণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।’ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, মেয়াদ শেষ হওয়ার পর ৯০-৬০ দিনের মধ্যে নির্বাচন।

আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, ‘রাজনৈতিকভাবে বিএনপিকে ঘায়েল করার কোনো পদক্ষেপ সরকার নেয়নি এবং নেবেও না। যারা অপরাধ করে সরকার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com