• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ড. ইউনূসকে অপমান করার দুরভিসন্ধি আমাদের নেই: সেতুমন্ত্রী

প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪ ১০:০৩
আপডেট: বুধবার, ৫ জুন, ২০২৪ ১০:০৩

92222596

ড. ইউনূসকে অপমান করার দুরভিসন্ধি আমাদের নেই: সেতুমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের বন্ধুত্ব ভারত সরকারের সাথে, কোনও বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মুক্তি পেলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুমুক্তি পেলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু
ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন সংঘাতপূর্ণ হবে এমন আশঙ্কা করলেও বাস্তবে তেমনটা হয়নি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। কোনও হতাহতের খবর পাইনি। নির্বাচন মোটামুটি স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের কারণে স্থগিত হওয়া উপজেলাগুলোতে নির্বাচন অনুষ্ঠান ৯ তারিখে শিফট করা হয়েছে। চতুর্থ ধাপে ভোটার উপস্থিতি ছিল ৩৪ শতাংশের বেশি। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।

অপশন থাকলে পুরুষরা স্ত্রীর সঙ্গে ঝগড়া করেঅপশন থাকলে পুরুষরা স্ত্রীর সঙ্গে ঝগড়া করে
এ সময় আজিজ, বেনজীরের মতো অসংখ্য আজিজ ও বেনজীর আওয়ামী লীগে আছে- বিএনপির এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শামসুল হুদা, রকিবুল হুদা, এসপি কহিনুর কার সৃষ্টি? আটজনকে ডিঙিয়ে মঈন ইউ আহমেদকে সেনাপ্রধান কে করেছে? মির্জা ফখরুল সাহেবের এতটুকু লজ্জা করে না, নিজেরা যা করেছেন তার দায় এখন আওয়ামী লীগের ওপর চাপাচ্ছেন।

সেতুমন্ত্রী আরো বলেন, দুদক স্বাধীন। মন্ত্রীরাও কোনও দুর্নীতি করলে দুদক তদন্ত ও মামলা করতে পারে। ফখরুল বলেছেন যে, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে। কে আন্দোলন করবে? দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি! দুর্নীতিবাজ দল-বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে এটা বছরের সেরা কৌতুক।

বিজয় মিছিলে ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ বিজয় মিছিলে ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ
ইউনূসের মামলা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ভুক্তভোগীদের মামলায় তার বিচার চলছে। আমাদের দেশের আইন আছে। সে আইন অনুযায়ী ডক্টর ইউনূস বিচার পাবেন। আইনের কোনও ব্যত্যয় হবে না। মামলায় তার প্রতি কোনো অবিচার করা হবে না। তার যে প্রাপ্য, সুষ্ঠু বিচার হবে। তাকে কোনোভাবে অপমান করার দুরভিসন্ধি আমাদের নেই।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com