• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ড. খন্দকার মোশাররফ হোসেন আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ২:১৭
আপডেট: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ২:১৭

966689 17

ড. খন্দকার মোশাররফ হোসেন আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন

নিউজ ডেস্ক
সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন।

বৃহস্পতিবার খন্দকার মোশাররফের ছেলে ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন এ তথ্য জানান।

আজ সকালে সিঙ্গাপুরে তোলা খন্দকার মোশাররফের একটি ছবিও তিনি ফেসবুকে শেয়ার করেন। ছবির ক্যাপশনে খন্দকার মারুফ লিখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন আগের থেকে অনেক সুস্থ।

ওই পোস্টে তিনি আরও লিখেন, ইনশাআল্লাহ খুব শিগগির তিনি বাংলাদেশে ফিরে আসবেন।

এর আগে গত ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

৮ দিন চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন খন্দকার মোশাররফকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় গত ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। স্ত্রী ও ছেলে সিঙ্গাপুরে তার সঙ্গে রয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com