• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা নয় রাজশাহী থেকে সরকার পতনের খেলা শুরু হবে : টুকু

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ৮:৫০
আপডেট: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ৮:৫০

966001472

ঢাকা নয় রাজশাহী থেকে সরকার পতনের খেলা শুরু হবে : টুকু

আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। সমাবেশ সফল করতে আজ বৃহস্পতিবার বেলা ২টা হতে রাজশাহীর নাইস কমিউনিটি সেন্টারে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটির আয়োজনে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ঢাকা নয় রাজশাহী থেকে সরকার পতনের খেলা শুরু হবে। আর পতনের মুল পেরেক মারা হবে ঢাকার গণসমাবেশে।

তিনি আরো বলেন, বিএনপিকে কোন ভাবেই আর দমিয়ে রাখা যাবেনা। পাঁচটি বিভাগীয় শহরের গণসমাবেশ বানচাল করতে এই ফ্যাসিস্ট সরকার নানা কৌশল করেও কোন ফায়দা লুটতে পারেনি। রাজশাহীর গণসমাবেশের পূর্বে অন্যান্য বিভাগীয় শহরের সমাবেশে তারা এখন থেকেই অমানবিক নির্যাতন শুরু করেছে। রাজশাহীতে এর চেয়ে বেশী নির্যাতন ও বাধা প্রদান করবে। এছাড়াও সমাবেশে অনুপ্রকেশকারী ঢুকে বিশৃংখা সৃষ্টি করতে পারে। সেদিকে বিশেষ নজর রাখার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। সেইসাথে সকল বাধা অতিক্রম করে সময়মত সভাস্থলে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যেও পূর্বে বিভাগের আটটি জেলা থেকে আগত বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের সুপার ফাইভ নেতৃবৃন্দ নিজ নিজ জেলা থেকে কিভাবে সমাবেশস্থলে উপস্থিত হবে সে বিষয়ে বক্তব্য রাখেন। সেইসাথে সকল বাধা উপেক্ষা করে সমাবেশে আসার অঙ্গিকার করেন তারা। আর রাজশাহী জেলা ও মহানগরের নেতৃবৃন্দ আগত অতিথিদের সকল সুযোগ সুবিধা প্রদান করার প্রতিশ্রুতি দেন।

সমন্বয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফউদ্দিন। সভা সঞ্চালনা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত ও এ এইচ এম ওবাইদুর রহমান চন্দন।

এছাড়াও বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সুপার ফাইভ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com