• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা মহানগর উত্তরসহ ২৭ জেলা ও মহানগরে বিএনপির সমাবেশ শুক্রবার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ১০:১০
আপডেট: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ১০:১০

bnp 8

ঢাকা মহানগর উত্তরসহ ২৭ জেলা ও মহানগরে বিএনপির সমাবেশ শুক্রবার

ডেস্ক নিউজ

সরকারবিরোধী চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে শুক্রবার ঢাকা মহানগর উত্তরসহ দেশের ৯ বিভাগের ২৭ জেলা ও মহানগরে সমাবেশ করবে বিএনপি। গত শনিবার এ কর্মসূচি ঘোষণা করা হয়। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদে এবং ১০ দফা দাবি বাস্তবায়নে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সারাদেশে অনুষ্ঠিত সমাবেশ সফল করতে দলের কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আদাবর লিংক রোডে উত্তর শ্যামলী ক্লাব মাঠে বেলা আড়াইটায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ জেলা সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ফেনী জেলায় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, রাঙামাটি জেলায় চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহানগর ও জেলা সমাবেশে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কুমিল্লা বিভাগের মহানগর ও জেলায় স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিলেট বিভাগের মহানগর ও জেলায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খুলনা বিভাগ মহানগর ও জেলায় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, রাজশাহী বিভাগ মহানগর ও জেলায় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

এছাড়া টাঙ্গাইল জেলায় বিএনপি ভাইস চেয়ারম্যান, বরকত উল্লাহ বুলু, নওগাঁয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মাগুরায় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, রংপুর বিভাগের মহানগর ও জেলায় বিএনপি ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, মেহেরপুরে ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ফরিদপুর মহানগর ও জেলায় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, কুড়িগ্রামে দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ভোলায় জেলা যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com