• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা মহানগর বিএনপি ও যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১১
আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১১

96000254 1

ঢাকা মহানগর বিএনপি ও যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন।

তার এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে সোমবার তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বিএনপির গুলশান কার্যালয়ে পৃথকভাবে এ শুভেচ্ছা জানানো হয়।

দেশে গণতন্ত্রের পুনর্গঠন, জাতীয়তাবাদী আদর্শের সুদৃঢ় প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে তার নেতৃত্ব জাতিকে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে পৌঁছে দেবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। মহান আল্লাহর কাছে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব কামনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com