• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না : দুলু

প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৬:২৪
আপডেট: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৬:২৪

96004 6

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না : দুলু

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশের মাটিতে কোনো জাতীয় সংসদ নির্বাচন হতে দেয়া হবে না। আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে বাংলাদেশ ধ্বংস করে ফেলেছে। এই ধ্বংসস্তুপ থেকে বাংলাদেশের মানুষকে স্বাভাবিক অবস্থায় ফেরত আনার জন্য বিএনপি ২৭ দফা দিয়েছে। ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য বিএনপি ক্ষমতায় গেলে নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ করা হবে। দেশে টাকার অবমূল্যায়ন হয়েছে। ডলার, পাউন্ডের বিপরীতে টাকার মান কমেছে। বিদ্যুতের কুইক রেন্টালের নামে লাখো কোটি টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে। ঘুষ-দুর্নীতির টাকা দিয়ে অনেক নেতা কানাডা, সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, আমেরিকায় বাড়ি করেছে। বিএনপি ক্ষমতায় গেলে এই সব অবৈধ কর্মকাণ্ড তদন্ত করে বিচারের আওতায় আনা হবে। জনগনের টাকা জনগনের কাছে আসবে এই সংস্কারের কথাই বিএনপি বলছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার নাটোর শহরের পশ্চিম আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনের মহাসড়কে সকালে গণমিছিলের পূর্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: রহিম নেওয়াজের সঞ্চালনায় সমাবেশে আরোও বক্তব্য রাখেন, দুলুর সহধর্মীনি নাটোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন ছবি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

এছাড়াও জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণমিছিলে অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com