• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তরুণদের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করবে বিএনপি : নয়ন

প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪৬
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪৬

988885 10

তরুণদের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করবে বিএনপি : নয়ন

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি আগামীর বাংলাদেশে তরুণ প্রজন্মের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে বলেন, মানুষের মনকে জয় করতে হবে। ভয় দেখিয়ে নয়; মন জয় করে রাজনীতি করতে হবে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলার কর্ণফুলী উপজেলার বিভিন্ন স্থানে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণকালে যুবদলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অতিষ্ঠ ছিল দেশের মানুষ। বাংলাদেশের মানুষের অধিকারগুলো ছিনিয়ে নেওয়া হয়েছিল, তাদের ন্যায্য অধিকার হরণ করা হয়েছিল।

নয়ন আরও বলেন, আমরা বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের আবির্ভাব দেখতে চাই না। আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই, দেশে সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হোক। সাধারণ মানুষের প্রত্যাশা, দেশের জনগণের প্রত্যাশা- একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। যে সরকার বাংলাদেশের জনগণের কথামতো চলবে। তাহলেই আমরা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব।

স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে সারা দেশে জেলাভিত্তিক দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভা এবং লিফলেট বিতরণের ধারাবাহিকতায় আজ (রোববার) চট্রগ্রাম দক্ষিণ জেলার কর্নফুলি উপজেলায় লিফলেট বিতরণ করা হয়।

এ সময় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মোশারফ হোসেন দীপ্তি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান, যুবদল নেতা শাজাহান চৌধুরীসহ চট্টগ্রামের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com