• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ ১০:০০
আপডেট: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ ১০:০০

9855589

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

জনতার আওয়াজ ডেস্ক
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেছেন, শারীরিক চর্চা ও মানসিক বিকাশের মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়, মিরপুর সেকশন ৭ বঙ্গবন্ধু বিদ্যানিকেতন, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ ও মোহাম্মদপুর বছিলা হাইস্কুল মাঠে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, বর্তমান তরুণ প্রজন্ম ও ছাত্র ছাত্রীরাই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য-আমরা আশা করব খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যে বহিঃপ্রকাশ ঘটবে, সেই বহিঃপ্রকাশের মাধ্যমে আমরা একটি সুশৃঙ্খল জাতি ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারব।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন,একটি সুন্দর ও ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আজকে আমরা যখন দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছি, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে- সেই স্বাধীন। বাংলাদেশের মানুষ একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। যেখানে কোনো অপচেষ্টা অপরাজনীতি ও বিশৃঙ্খলা থাকবে না।

তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার তাদের শাসনামলে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তাদের সেই শিক্ষাব্যবস্থার পাঠ্যপুস্তকে বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে কিছু মিথ্যে ইতিহাস আমাদের বাচ্চাদের পড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশা করব- আওয়ামী স্বৈরাচার সরকারের তৈরি করা পাঠ্য পুস্তকের বিকৃত ইতিহাসগুলো ছাঁটাই করে অপসারণ করার মাধ্যমে বাংলাদেশের প্রকৃত ইতিহাস যাতে আমাদের সন্তানরা শিখতে পারে, বুঝতে পারে ও পড়তে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজি মো. ইউসুফ, মাহাবুব আলম মন্টু, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য বছিলা উচ্চ বিদ্যালয় সভাপতি এম এস আহমাদ আলী, মহানগর সদস্য মো. নাসির উদ্দীন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com