• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক-জুবাইদার কারাদণ্ড : বৃহস্পতিবার বিক্ষোভ, শুক্রবার সমাবেশ করবে বিএনপি

প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ৯:১৮
আপডেট: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ৯:১৮

bnp 1

তারেক-জুবাইদার কারাদণ্ড : বৃহস্পতিবার বিক্ষোভ, শুক্রবার সমাবেশ করবে বিএনপি

নিউজ ডেস্ক

তারেক-জুবাইদার কারাদণ্ড : বৃহস্পতিবার বিক্ষোভ, শুক্রবার সমাবেশ করবে বিএনপি। –

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

বুধবার (২ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, তারেক রহমান ও জোবায়দা রহমানের মিথ্যা মামলার সাজার রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার (৩ আগস্ট) সারাদেশে মহানগর ও জেলা শহরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

এছাড়া আগামী শুক্রবার (৪ আগস্ট) দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে প্রতিবাদ সমাবেশ করবে।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নয় বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমানের তিন বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com