• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ৬ প্রার্থী

প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:১০
আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:১০

96000051

তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ৬ প্রার্থী

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন দিয়ে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন ছয় প্রার্থী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

নির্বাচন থেকে সরে যাওয়া প্রার্থীরা হলেন:

(১) টেলিভিশন প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ

(২) মোরগ প্রতীকের প্রার্থী কাজী এনায়েতউল্লাহ

(৩) আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদ আহমেদ

(৪) ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমদ

(৫) আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন

আবদুস সালাম বলেন, ‘সাইকেল প্রতীকে তপু রায়হান এবং আপেল প্রতীকে মঞ্জুর হুমায়ুন ঢাকায় না থাকায় তারা টেলিফোনে বিএনপি চেয়ারম্যান ও তাঁর প্রতীক ধানের শীষকে সমর্থন জানিয়েছেন। মোরগ প্রতীকের কাজী এনায়েতউল্লাহ আগেই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত টেলিভিশন প্রতীকের আবুল কালাম আজাদ বলেন, ‘রাজনৈতিক কারণে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে যেকোনো মূল্যে বিজয়ী করতে হবে। একটি শক্তি আবারও নতুন চক্রান্ত শুরু করেছে। আমরা একাত্তরের আগে ফেরত যেতে চাই না। ভুলত্রুটি শুধরে এগিয়ে যেতে হবে।’

ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমদ বলেন, ‘একটি স্লোগান—সবার আগে বাংলাদেশকে সমর্থন দিতে এসেছি। ভোটারদের প্রতি আহ্বান, আমাকে যারা ভোট দিতে চেয়েছেন, তারা ধানের শীষে ভোট দিন। দেশবিরোধী কোনো শক্তিকে আমরা ক্ষমতায় দেখতে চাই না।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com