• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের নির্দেশে ত্রাণ বিতরণ করছে বিএনপি: টুকু

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ৭:৪৪
আপডেট: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ৭:৪৪

96666396 12

তারেক রহমানের নির্দেশে ত্রাণ বিতরণ করছে বিএনপি: টুকু

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির প্রচার-সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু বলেন, জনগণের দল বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শক্রমে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনিদিষ্ট নির্দেশনায় আমরা বিএনপির পক্ষ থেকে কয়েক হাজার বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতে ও বন্যা কিংবা যে কোন দুর্যোগে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেয়াবাদ ইউনিয়নের কয়েকটি গ্রামে বন্যা দূর্গত ও বানভাসী মাসুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছে মাত্র ২৪ দিন। এর মধ্যে ঢাকা শহরটাই যেন দাবির ভূমিতে পরিণত হয়েছে। তিনি (ড. ইউনুস) মাত্র বসেছে। এখনো শেখ হাসিনার জঞ্জাল মুক্ত করতে পারেনি। একটু সময় তো তাকে দিতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে সুলতান সালাউদ্দীন বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার বিদায় হলেও তাদের প্রেতাত্মারা এখনো চক্রান্ত করছে।

তিনি আরো বলেন, বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন সহায়সম্বল হারিয়ে নিদারুণ অসহায়। যতদিন বানভাসি মানুষ ঘরে ফিরে না যাবে ততদিন আমরা অসহায় মানুষের পাশে আছি। আপনারা সমন্বিতভাবে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মুস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক তারেক মুন্সী সহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com