• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, তারা স্বৈরাচারের দোসর’

প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ২:৩৭
আপডেট: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ২:৩৭

901

তারেক রহমানের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, তারা স্বৈরাচারের দোসর’

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যারা কুরুচিপূর্ণ বক্তব্য রাখছে, মিথ্যাচার করছে তারা পতিত স্বৈরাচারের দোসর বলে মন্তব্য করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের তালতলী বাজারে বিক্ষোভ মিছিলে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার এবং জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, ১-১১ এর অগণতান্ত্রিক সরকারের আমলে তারেক রহমান ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হয়ে মারাত্মকভাবে মৃত্যুর ঝুঁকিতে উপনিত হয়েছিলেন। তিনি গত ১৭ বছর দেশের বাইরে থেকেও এ দেশের স্বৈরাচারবিরোধী আন্দোলনে লাগাতার নেতৃত্ব দিয়েছেন।

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, কতিপয় রাজনৈতিক নেতা যারা পতিত স্বৈরাচারের বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে স্বৈরাচারকে দীর্ঘস্থায়ী করার অপ-তৎপরতায় লিপ্ত ছিল, তারাই এই মিথ্যাচার করছে।

তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারের সময়ে নির্বাচনে যারা অংশ নিয়ে অবাধে সভা ও সমাবেশ করেছে, তারাও স্বৈরাচারের দোসর। নিজেদেরকে তারা এখন অতি বিপ্লবী প্রমাণ করার জন্য মিথ্যাচার করছে। তাদের এই মিথ্যাচারের ইতিহাস সম্পর্কে জাতি ভালভাবেই অবহিত।

রহমাতুল্লাহ বলেন, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হলে এসব রাজনৈতিক নেতারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না। এ কারণেই তারা জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ দেশের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম গত ১৫ বছর তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত। সে কারণে জাতীয় নির্বাচন বাতিলে যারা ষড়যন্ত্র করছে, তাদের এসব ষড়যন্ত্র তারা বাস্তবায়ন হতে দেবে না।

শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেনের মুরাদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন শায়েস্তাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিটু , যুগ্ম আহবায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমেদ, আসিফ আল মামুন, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com