• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের লড়াই দেশের মানুষকে বাঁচানোর জন্য: দুদু

প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ১:৪৮
আপডেট: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ১:৪৮

966639 3 5

তারেক রহমানের লড়াই দেশের মানুষকে বাঁচানোর জন্য: দুদু

নিউজ ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন। দেশের মানুষকে বাঁচানোর জন্য লড়াই করছেন এই লড়াই চূড়ান্ত পর্যায়ে না যাওয়া পর্যন্ত আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে।

বুধবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া নাগরিক সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দেশনায়ক তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়সি রায় বাতিলের দাবিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে বিচারের নামে অবিচার করা হয়েছে। একেবারেই একটা মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। আমি এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। অন্যায়ভাবে একটা ফরমায়েসি রায়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে ৫ বছর ধরে জেলে রেখেছে। এই সাজা দেশের মানুষ মানে না।

তি‌নি ব‌লেন, আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে চলে না। এই আগস্ট মাসেই বাকশালের পতন হয়েছিল। এই আগস্ট মাসেই বাকশালের পতন হয়ে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছিল। গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারেক রহমান যে লড়াইটা করছেন এটা গণতন্ত্রের জন্য। দেশের মানুষকে বাঁচানোর জন্য। এই লড়াই চূড়ান্ত পর্যায়ে না যাওয়া পর্যন্ত আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মইনুদ্দিন মজুমদারের সভাপতিত্বে এ সময় বক্তব‌্য রা‌খেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-তত্ত্ব বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান, জিয়া নাগরিক সংসদ সাধারণ সম্পাদক আসাদুল হক প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com