• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ৪:০৯
আপডেট: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ৪:০৯

96665985 2 6

তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন— বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৫ ডিসেম্বর তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরার পর এটি বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনারের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com