• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের সঙ্গে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতাদের বৈঠক

প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ৩:২০
আপডেট: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ৩:২০

9630

তারেক রহমানের সঙ্গে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতাদের বৈঠক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। এ সময় তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন রাজনীতিতে ভূমিকা রাখতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তারেক রহমানের প্রতি আহ্বান জানান।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে এ কথা জানান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ।

এ দিন বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে রাজনৈতিক কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিপিবি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা শোক ও সমবেদনা জানাতে যান গুলশান কার্যালয়ে।

তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ বলেন, ’২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে।‌ সরকার ও বিরোধীদল সবাই মিলে একসাথে বাংলাদেশকে গড়ে তুলতে চান তারেক রহমান।

তিনি বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা নিয়ে ব্যবসা করেছে। আর আগামীতে মুক্তিযুদ্ধ বিরোধীরা যাতে রাজনৈতিকভাবে ভূমিকা না রাখতে পারে সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ গত ১ অক্টোবর থেকে পরবর্তী তিন মাস বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। যা এখনও বলবৎ রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com