• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের সঙ্গে জমিয়ত ও ইসলামী ঐক্যজোটের সাক্ষাৎ

প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ১০:৪১
আপডেট: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ১০:৪১

966659852 4

তারেক রহমানের সঙ্গে জমিয়ত ও ইসলামী ঐক্যজোটের সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোটের নেতারা।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আলাদাভাবে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উভয় দলের সঙ্গে সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

সাক্ষাতে জমিয়তের পক্ষে দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী, সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মনির হোসেন কাসেমীসহ অন্য নেতারা ছিলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে জমিয়তকে ৪টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। সে অনুযায়ী সিলেট-৫ আসন থেকে জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও নারায়ণগঞ্জ-৪ আসনে কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী নির্বাচন করছেন।

সাক্ষাতে আলোচনা হয়, জমিয়তের নেতারা আসন সমঝোতার ভিত্তিতে বিএনপির সঙ্গে সারা দেশে ঐকমত্যের ভিত্তিতে একে অপরকে সহযোগিতা করবেন।

এ দিকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে ইসলামী ঐক্যজোটের পক্ষে ছিলেন দলটির চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, সিনিয়র চেয়ারম্যান মাওলানা জুবায়ের আহমেদ, মহাসচিব মুফতী সাখাওয়াত হুসাইন রাজী, যুগ্ম-মহাসচিব মুফতী শামছুল আলম, সাংগঠনিক সম্পাদক মুফতী মজির মুজিব, নির্বাহী সদস্য মাওলানা আবু সায়েম খালেদ, মাওলানা জাবুয়ের বিন মুহসীন, মাওলানা আলেম আল হুসাইন।

সাক্ষাৎকালে ইসলামী ঐক্যজোটের নেতারা তারেক রহমানকে জানান, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচনপরবর্তী সময়ে বিএনপির সাথে ঐকমত্যের ভিত্তিতে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com