• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬ ১০:০৭
আপডেট: শনিবার, ১ আগস্ট, ২০২৬ ১০:০৭

963332652 1

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিএনপির গুলশান কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক চলছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলীয় সূত্র জানায়, বৈঠকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় মনোনয়নসহ গুরুত্বপূর্ণ তিনটি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে ২৪ জুলাই ‘শারীরিক ও মানসিক সক্ষমতা’ না থাকার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগের সময় মনোনীত মো. সাহাবুদ্দিন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাহাবুদ্দিনের উত্তরসূরি কে হবেন, সেই আলোচনার মধ্যে স্থায়ী কমিটির বৈঠক ডাকলো বিএনপি।

এ ছাড়া দলের মহাসচিব এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলোচিত বক্তব্য নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা হতে পারে। অন্যদিকে, এনসিপির পদযাত্রায় সংঘাতের বিষয়টিও আলোচনায় স্থান পেতে পারে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে। বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com