• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমান দেশে ফিরে সবকিছু মোকাবেলা করবেন : আব্দুল আওয়াল মিন্টু

প্রকাশ: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ৭:৪৪
আপডেট: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ৭:৪৪

966258 2

তারেক রহমান দেশে ফিরে সবকিছু মোকাবেলা করবেন : আব্দুল আওয়াল মিন্টু

বিএনপি কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান দেশে ফিরে সবকিছু মোকাবেলা করবেন। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক বিধায় প্রত্যাহার করা হবে। তিনি দেশে ফিরে নির্বাচন পরিচালনা করবেন এবং প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্র চালাবেন।

এর আগে আব্দুল আওয়াল মিন্টু আজ দুপুরে কিশোরগঞ্জে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রুপরেখা শীর্ষক বিশ্লেষণ ধর্মী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

তিনি বলেন, এই অবৈধ সরকারের আমলে গণতান্ত্রিক ও মানবাধিকারসহ জনগণের সকল ধরণের অধিকার হরণ করা হয়েছে। শুধু দুর্নীতি ও লুটপাট নয়, এ সরকারের আমলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও হুমকির মুখে। তারা এখন দেশ বিক্রী করে খাচ্ছে। তারা পুণরায় ক্ষমতায় আসলে দেশের স্বার্থ বিক্রী করে দিয়ে সার্বভৌমত্ব বিনষ্ট করবে।

আব্দুল আওয়াল মিন্টু আরো বলেন, এ অবস্থায় বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব এই সরকারকে উৎখাত করা। আমরা যদি তাদেরকে উৎখাত করতে পারি তাহলে এই শতাব্দিতে আর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না।

জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর (অবঃ) কামরুল ইসলাম। এ ছাড়া আন্দোলনের ১০ দফা পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রুপরেখা পাঠ করেন জেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা।

আলোচনা সভায় জেলা বিএনপির সহ সভাপতি লাইলা বেগম, আজিজুল ইসলাম দুলাল, জালাল উদ্দিন, রুহুল হোসাইন, জালাল মোহাম্মদ গাউস, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, নাজমুল আলম ও আমিনুল ইসলাম আশফাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া এবং সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com