• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমান নওগাঁ যাচ্ছেন বৃহস্পতিবার, চলছে প্রস্তুতি

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ২:৫৩
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ২:৫৩

965820

তারেক রহমান নওগাঁ যাচ্ছেন বৃহস্পতিবার, চলছে প্রস্তুতি

নওগাঁ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
সারাদেশে নির্বাচনি প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে দীর্ঘ ২০ বছর পর বৃহস্পতিবার নওগাঁয় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে চলছে মঞ্চ তৈরির কাজ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

বুধবার দুপুরে এটিম মাঠ এলাকা ঘুরে দেখা যায়, মঞ্চ নির্মাণ ও মাইক স্থাপনের কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তার এই আগমনকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ।

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মামুনুর রহমান রিপন বলেন, ‘দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় আমাদের চেয়ারম্যান আসছেন। তাকে বরণ করে নিতে নওগাঁবাসী অধীর অপেক্ষায় রয়েছে। নওগাঁর উন্নয়নের ব্যাপারে তিনি কথা বলবেন এবং তার চিন্তা ও পরিকল্পনাগুলো তুলে ধরবেন। আমরা শতভাগ প্রস্তুত নেতাকে বরণ করে নিতে। তার আগমন উপলক্ষে বিএনপির নেতা-কর্মীরা ঈদের মতো আনন্দ উপভোগ করছেন। তার নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাকে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নওগাঁয় আনা হবে। আশা করছি, প্রায় দুই লাখের বেশি মানুষের সমাগম ঘটবে।’

উল্লেখ্য, তারেক রহমান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন। রাজশাহীতে সমাবেশ শেষে তিনি নওগাঁর জনসভায় যোগ দেবেন এবং নওগাঁর জনসভা শেষে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com