• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তীব্র তাপদাহের কারণে বিএনপির সমাবেশ স্থগিত

প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ৬:০২
আপডেট: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ৬:০২

D2AA6D6A 9ACB 4F1E 9089 F8D9B370F467

তীব্র তাপদাহের কারণে বিএনপির সমাবেশ স্থগিত

বিশেষ প্রতিনিধি

গ্রীষ্মের চলমান তীব্র তাপদাহের কারণে রাজধানীতে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু ব্রেকিংনিউজকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান প্রেস রিলিজ দিয়ে বিস্তারিত জানানো হবে।

আগামী ২৬শে এপ্রিল (শুক্রবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। গত ২০শে এপ্রিল এ বিষয়ে ডিএমপি কমিশনারকে অবহিত করে চিঠি দেয় দলটি।

গ্রীষ্মের উত্তাপে পুড়ছে দেশ। এরমধ্যে বিএনপির ২৬শে এপ্রিলের সমাবেশের ঘোষণায় রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়ায়। বিএনপির এই ঘোষণার পর একই দিন রাজধানীতে সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগও। তবে তীব্র গরমের কারণে গত ১৯শে এপ্রিল সারা দেশে ৩ দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস। হিট অ্যালার্ট আজ (২২ এপ্রিল) থেকে আরও তিন দিন বাড়ানো হয়।

মিন্টু জানান, গরমে সতর্কতামূলক হিট অ্যালার্টের সময় বাড়ানোর কারণে সমাবেশ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, এই ইস্যুতে সোমবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় নয়াপল্টনে বৈঠকে করে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে জানা গেছে আবহাওয়া কিছুটা উন্নতি হলে সমাবেশ অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com