• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তেলের দাম ৫ টাকা কমানো তামাশা করা ছাড়া কিছুই না’

প্রকাশ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ৭:৩৪
আপডেট: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ৭:৩৪

96333652

তেলের দাম ৫ টাকা কমানো তামাশা করা ছাড়া কিছুই না’

বিরোধী রাজনৈতিক কর্মসূচিতে গুলি চালিয়ে সরকার দেশকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। দেশের মানুষের যখন একবেলা খাবারের সমস্যা, তখন মন্ত্রীরা বলছেন দেশ বেহেশতখানা। তেলের দাম ৫০ (৫০ টাকার কম) টাকা বাড়িয়ে ৫ টাকা কমানো হয়েছে, যা জনগণের সঙ্গে তামাশা করা ছাড়া আর কিছুই না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, গুম ও খুন স্বাভাবিক করে ফেলেছে সরকার।’

শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা এ কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, গুম ও রাজনৈতিক কর্মসূচিতে গুলি করে মানুষ হত্যার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণ এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় দলটির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, দুর্নীতি আর দুঃশাসনে দেশ আজ অতিষ্ঠ। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।

সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারছে না অথচ মানুষ যখন প্রতিবাদ করছে তখন গুলি করে তাদের হত্যা করা হচ্ছে। সরকারের বিভিন্ন দ্বায়িত্বশীল পর্যায়ের লোকজন ‘খেলা হবে’ বলে রাজনৈতিক সহিংসতার উসকানি দিচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। একটি দেশের সরকার কীভাবে দেশকে অস্থিতিশীল করতে পারে? আওয়ামী লীগ এটা করছে, কারণ তারা জনগণের সরকার নয়। একটি তাবেদার সরকার আবার যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার নীলনকশা করছে। তাই আজ তারা পরিকল্পিতভাবে মানুষ হত্যা করে দেশকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে।

এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, যুবপার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম ইলিয়াস আলী, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তোপখানা, পল্টন, বিজয়নগর হয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com