• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছাইড়া দে: হান্নান মাসউদ

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:২৬
আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:২৬

966659853

তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছাইড়া দে: হান্নান মাসউদ

নোয়াখালী প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বিএনপির ফ্যামিলি কার্ডের সমালোচনা করে নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ভাওতাবাজিরও একটা সীমা থাকা উচিত।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে স্লোগান দেন, ‘তোর কার্ড তুই নে, হাতিয়াকে ছাইড়া দে। তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছাইড়া দে।’

সোমবার (২ ফেব্রুয়ারি) হাতিয়ার তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে নির্বাচনি পথসভায় দেওয়া বক্তব্য তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, আমরা প্রচারণায় লিফলেট দিচ্ছি, আর তারা দিচ্ছে ফ্যামিলি কার্ড। এটা ভাওতাবাজি, কেউ বিশ্বাস করবেন না। মনে রাখবেন- আমরা হাতিয়াকে দিতে এসেছি, নিতে নয়।

নির্বাচনের পরিবেশ নিয়ে এনসিপির এ প্রার্থী বলেন, আমরা সবকিছু গুছিয়ে আনার জন্য কাজ করছি, বিশৃঙ্খলা করতে নয়। যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন, তাদের আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। তবে আমাদের লড়াই হবে শান্তিপূর্ণ।

শাপলা কলিতে ভোট চেয়ে হান্নান মাসউদ বলেন, ‘আপনারা নিশ্চিত থাকেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর বিজয় হবে না।’

পথসভায় নোয়াখালী-৬ আসনে প্রার্থী হওয়া (প্রত্যাহারকৃত) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট মাহফুজুল হক, উপজেলা জামায়াত নেতা আবদুল কাদের, এনপিপির তমরুদ্দি ইউনিয়নের আহ্বায়ক মো. সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com