• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দমন-পীড়নের রাজনীতি বন্ধ করুন: সংসদে হাসনাত আবদুল্লাহ

প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১১:৫৭
আপডেট: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১১:৫৭

965985636

দমন-পীড়নের রাজনীতি বন্ধ করুন: সংসদে হাসনাত আবদুল্লাহ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সংসদে দমন-পীড়ন ও ভয়ভীতির রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, মতপ্রকাশের কারণে মানুষকে ধরে আনা হচ্ছে এবং দেশে আবার আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে।

রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদ গঠনের পর এখন পর্যন্ত অন্তত ৯টি ঘটনায় মতপ্রকাশের কারণে মানুষকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা শুধু মতপ্রকাশের স্বাধীনতা নয়, দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা চাই। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই, ফেসবুকে ভয় ছাড়াই মত দিতে চাই।

তিনি অভিযোগ করেন, বিরোধী মত দমনে মামলা দেওয়া হচ্ছে এবং সমালোচনা করলেই হয়রানির শিকার হতে হচ্ছে। এতে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্য আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আবার অস্থিতিশীলতা তৈরি হচ্ছে এবং গেস্টরুম-গণরুম সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো নেতা তৈরির হাতিয়ার হবে না; এগুলো গবেষণা ও জ্ঞানচর্চার কেন্দ্র হওয়া উচিত।

তিনি সমাজে ‘সিলেক্টিভ’ সমালোচনার প্রবণতার কথাও তুলে ধরেন। তার ভাষায়, প্রভাবশালী গোষ্ঠীর ক্ষেত্রে সমালোচনা ভিন্নভাবে দেখা হলেও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে একই বিষয় গুরুত্ব পায় না।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিভাজনের রাজনীতি কোনো দলের জন্যই মঙ্গলজনক নয়। নির্মূল, দমন-পীড়ন ও প্রতিহিংসার রাজনীতি ফিরে এলে দেশের জন্য তা ক্ষতিকর হবে এবং অতীতে পরাজিত শক্তিগুলোই লাভবান হবে।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে মনোযোগী হতে হবে। সংসদকে কার্যকর ও গণমুখী করতে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com