• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দলীয় রাজনীতি না করে মানুষের কল্যাণে কাজ করুন: ড.মঈন খান

প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬ ৬:১৬
আপডেট: শনিবার, ২৭ জুন, ২০২৬ ৬:১৬

9666592 2 1

দলীয় রাজনীতি না করে মানুষের কল্যাণে কাজ করুন: ড.মঈন খান

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সরকারি কর্মকর্তাদের মূল কাজ জনগণের সেবা করা, দলীয় রাজনীতি করা নয়- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, প্রশাসন কোনো দলের হয়ে নয়, বরং দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে।

শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত জিআর চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি বাবদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় মঈন খান বলেন, বাংলাদেশের নীতি নির্ধারণ করবে জনপ্রতিনিধিরা, আর তা বাস্তবায় করবে সরকারি কর্মকর্তারা। নীতি নির্ধারণ করা সরকারি কর্মকর্তাদের কাজ নয়।

তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার প্রশাসনকে দলীয়করণ করে লাখ লাখ কোটি টাকা বিদেশে প্রাচার করেছে। যেই অর্থ দিয়ে এদেশের মানুষের উন্নয় করা যেত।

পরে মঈন খান শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে জিআর এর চাল, ও নগদ অর্থ বিতরণ করেন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিভিন্ন নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com