• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দাগী বড়লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করেন: ইনু

প্রকাশ: রবিবার, ৯ জুন, ২০২৪ ৪:০১
আপডেট: রবিবার, ৯ জুন, ২০২৪ ৪:০১

9858785

দাগী বড়লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করেন: ইনু

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যারা ধনী সামর্থ্যবান তাদেরকে কর জালে আনেন। দাগী বড়লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করেন।

রবিবার (৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, আমি বলতে চাই যারা ধনী সামর্থ্যবান তাদেরকে কর জালে আনেন। দাগী বড়লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করেন। দাগী ঋণ-খেলাপীদের বিশেষ ট্রাইবুনালে নিয়ে যেয়ে তড়িঘড়ি করে একটা ব্যবস্থা করেন। উপজেলায় রাজস্ব অফিস নাই কেন ? একটা ইউনিয়নে পাঁচটা গ্রোথ সেন্টার আছে। ইউনিয়নে যারা স্থায়ী দোকান নিয়ে ব্যবসা করে তাদের করজালে আনেন। সেখানে লক্ষ কোটি টাকা রাজস্ব বাড়াতে পারেন।

তিনি বলেন, চলমান অর্থনৈতিক সংকটের যে ধাক্কায় আমরা বিপর্যস্ত এবং বাজারে নিত্যপণ্যের উচ্চ মূল্য ডলার সংকট, সুদের হারের গন্ডগোল, ব্যাংকের বিশৃঙ্খলা, রাজস্ব আনয়নে ধীরগতি এবং সমগ্র অর্থনীতিতে যে অনাস্থা ভাব ও অর্থনীতিতে যে শাসন প্রক্রিয়ার অনুপস্থিতি পরিলক্ষিত হচ্ছে সবকিছু মিলিয়ে একটা অর্থনৈতিক সংকটের ভিতরে একটা সময় পার করছি। তো সেই ধাক্কা সামলানোর বাজেট আমরা আশা করেছিলাম। এই বাজেটে অর্থমন্ত্রী সব সমস্যা চিহ্নিত করেছেন। কিন্তু আমি যখন পাতার পর পাতা দেখি তখন এর কোন সমাধান খুঁজে পাই না। শুধু কিছু বরাদ্দের হেরফের দেখি আর কিছু নেই।

তিনি আরও বলেন, এটা ছিল ধাক্কা সামলানোর বাজেট। সুতরাং এটাকে আমি ক্রাইসিস ম্যানেজমেন্ট বাজেট বলবো। কিন্তু এখানে যেমন এবার প্রবৃদ্ধি ধরেছে, এবার কী দরকার ছিল প্রবৃদ্ধি ধরার। আমাদেরতো দরকার মূল্যস্ফীতি কমানো। সবাই জানে যে বেশি টাকা খরচ করলে বাজারে টাকা যাবে জিনিসপত্রের দাম বাড়বে। প্রবৃদ্ধিতে বেশি না বাড়িয়ে প্রকল্প কাটছাঁট করে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা খাতে টাকা বাড়িয়ে মানুষের মধ্যে স্বস্তি আনা যেতো। উন্নয়নের এই উচ্চ প্রবৃদ্ধি হচ্ছে লোক দেখানো ফুটানি।

জাসদ সভাপতি বলেন, তাই আমরা মনে করছি ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য ক্রাইসিস স্টেপ লাগে। একইসাথে বলব অর্থনীতির সাথে রাজনীতির সম্পর্ক আছে। আপনি বলছেন আধুনিক অর্থনীতি চাই আর আরেক পক্ষ বলছে এখানে তালেবানি শাসন চাই। আধুনিক অর্থনীতি চান আবার বিজ্ঞানের বিরুদ্ধে মিছিল এলাও করছেন। এটা কি? এভাবে কী চলবে বাংলাদেশ? আপনি আধুনিক শিক্ষানীতি করতে দিবেন না তাহলে আধুনিক অর্থনীতি কিভাবে হবে?

সেন্টার ফর পলিসি ডায়ালগের পরিচালক ড. মোয়াজ্জেম হোসেন বলেন, এখন আমাদের দেশের গ্রামাঞ্চলের অনেক মুদি দোকানেও বছরে কোটি টাকার লেনদেন হয়। তাই আমাদের এখন উপজেলা পর্যায়েও কর অফিসগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন এসেছে।

তিনি আরও বলেন, বাজার ব্যবস্থার সংশোধন ছাড়া মূল্যস্ফীতি কমানো সম্ভব হবে না। তাই আমাদের বাজার নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। প্রবাসী শ্রমিকদের জন্য আরও ব্যয় বৃদ্ধি করা প্রয়োজন। আমাদের গার্মেন্টস শ্রমিকরা যে পরিমান বৈদেশিক মুদ্রা বা ডলার আনে তার থেকে কিন্তু বেশি বৈদেশিক মুদ্রা বা ডলার আনে প্রবাসী শ্রমিকরা। তাই এই খাতে বরাদ্দ বাড়ানোর প্রয়োজন আছে বলে আমার মনে হয়।

এসময় লিখিত বক্তব্যে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, উচ্চ মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষের কাছে বাজেট মানে আতঙ্ক৷ সাধারণ মানুষ কোন জিনিসের দাম কতটুকু বাড়বে, তাদের জীবনযাপন ব্যয় কতটুকু বাড়বে এগুলো নিয়ে চিন্তিত৷

এসময় তিনি বাজেটের ঘাটতি ৪.৫ শতাংশ থেকে ৩.৫ শতাংশ নামিয়ে আনার কথা উল্লেখ করে বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কাটছাট করা ও রাজনৈতিক বিবেচনায় অপ্রয়োজনীয় নতুন প্রকল্প গ্রহন না করা, কর ফাঁকি ও ধর্থ পাচার রোধে রাজস্ব বোর্ডের ইন্টিলিজেন্স ইউনিটকে শক্তিশালী করা, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাংকিং কমিশন গঠন করা, রিজার্ভের উপর চাপ কমাতে ও ডলার সংকট কাটাতে বেসরকারি-ব্যক্তিখাতে ব্যক্তি মালিকানাধিন বিদ্যুৎ কোম্পানীগুলোর সাথে উৎপাদন হোক বা না হোক ক্যাপাসিটি চার্জ দেয়ার চুক্তি সংশোধন করে ‘নো প্রোডাকশন নো চার্জ’ চুক্তি করা, দুর্নীতি ও অর্থ পাচার রোধ করা, সামাজিক সুরক্ষা বাস্তবায়ন, শিক্ষার মানউন্নয়ন ও সম্প্রসারণে জিডিপির ২ শতাংশ ও জাতীয় বাজেটের ৮ শতাংশ বরাদ্দ এবং মোবাইল ফোনের টকটাইম-ইন্টারনেট ডাটার উপর শুল্ক বৃদ্দির প্রস্তাব প্রত্যাহার করার আহ্ববান জানান৷


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com