• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুঃশাসন থেকে মুক্ত হতে নজরুল এর গান কবিতা প্রতিটা মুহূর্তে প্রেরণা: রিজভী

প্রকাশ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ১:৩৩
আপডেট: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ১:৩৩

960003 8

দুঃশাসন থেকে মুক্ত হতে নজরুল এর গান কবিতা প্রতিটা মুহূর্তে প্রেরণা: রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে বর্তমান দুঃ শাসন চলছে।এই দুঃশাসন থেকে মুক্ত হতে নজরুল এর গান কবিতা প্রতিটা মুহূর্তে প্রেরণা যোগাবে। কারণ এখনো আমাদের কারাগারে যেতে হয়। সংগ্রামে অবতীর্ণ হতে হয়। তাই নজরুল ছাড়া আমাদের গত্তান্তর নেই।

শুক্রবার (২৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নজরুলের রাজনীতি-বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে এসেছিলেন শেখ মুজিবুর রহমান কিন্তু নাগরিকত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান। কারণ একজন জাতীয়তাবাদী নেতা জিয়াউর রহমান বুঝেছিলেন তার (কাজী নজরুল ইসলাম) এর গান কবিতা চিন্তা চেতনা সুর আমাদের মাটি থেকে ই উৎসাহিত হয়।

বিএনপি’র এই মুখপাত্র বলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন আমরা যখন যুদ্ধে যাব নজরুলের গান গাইবো। আমরা যখন মিছিলে যাব নজরুলের গান গাইব। আমরা যখন কারাগারে যাব তখনও নজরুলের গান গাইবো। তাই নজরুলকে কেউ ছোট করলেও এদেশের সাধারণ মানুষ সত্যিকারের বিজ্ঞজনেরা, দেশ প্রেমিকরা তাকে মাথার মুকুট করে নিয়েছে।

তিনি বলেন,সুভাষচন্দ্র বোস এর সেই কথাগুলো আজও প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক? কারণ আমরা দুঃশাসনের মধ্যে আছি। এই দুঃশাসন থেকে মুক্ত হতে নজরুল এর গান কবিতা প্রতিটা মুহূর্তে প্রেরণা যোগাবে। কারণ এখনো আমাদেরকে কারাগারে যেতে হয়। সংগ্রামে অবতীর্ণ হতে হয়। তাই নজরুল ছাড়া আমাদের গত্তান্তর নেই।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কৃতিত্বের কথা বলতে গিয়ে রিজভী বলেন, বাংলা সাহিত্যে যতগুলো কবি সাহিত্যিক আছে তার মধ্যে তিনি হলেন অনন্য। তার মানবতা প্রেম প্রকৃতির প্রেম সব বাদ দেন। বাঙালির যে সম্প্রদায় সামগ্রিকভাবে, পশ্চিমবাংলা ত্রিপুরা বাংলাদেশ সব মিলিয়ে এখানে দুটি সম্প্রদায় এখানে হিন্দু মুসলমান দুটি সম্প্রদায়ের দুটি সাংস্কৃতিক বিষয় আছে। এই দুইটিকে অপূর্ব ভাবে সমন্বয় করেছেন নজরুল। এরকম অন্য কোন কবিও পারেনি। এদিক দিয়েও তিনি শ্রেষ্ঠ।

নজরুল গবেষক ও চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপি কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com