• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুই দফা দাবি আদায়ে ওলামা লীগের বিক্ষোভ মিছিল

প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪ ২:২০
আপডেট: শনিবার, ২৫ মে, ২০২৪ ২:২০

9666989

দুই দফা দাবি আদায়ে ওলামা লীগের বিক্ষোভ মিছিল

জনতার আওয়াজ ডেস্ক
“শুধু বিবৃতি আর ত্রাণ দেয়া নয়; সব মুসলিম দেশের সরকারের উচিত ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি জিহাদে অংশগ্রহণ করা এবং ইসরায়েল ও তার সহযোগীদের সকল পণ্য বর্জন করতে হবে” এই দুই দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।

শনিবার (২৫ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ওলামা লীগের বক্তারা বলেন, গোটা মুসলিম বিশ্ব আশা করেছিলো তুরস্ক ইসরাইলের বিরুদ্ধে হামাসকে অস্ত্র সহযোগিতা দিবে, সৈন্য পাঠাবে, সন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কিন্তু, সামান্য বিবৃতি আর বাণিজ্য বন্ধের ঘোষণা ছাড়া কার্যত কিছুই করেনি। এতে গোটা মুসলিম বিশ্ব মর্মাহত। সৌদি যুবরাজ বিন সালমান বলেছে, তার দেশ ফিলিস্তিনি জনগণের একটি স্বাভাবিক জীবনযাপনের অধিকার রক্ষা, তাদের আশা ও আকাঙ্ক্ষা এবং ন্যায্য ও স্থায়ী শান্তি অর্জনের জন্য সবসময় তাদের পাশে থাকবে। আরেক প্রভাবশালী আরব দেশ কাতারই ইসরায়েলের বিরুদ্ধে কিছু বিবৃতি দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলের সাথে ১৯৮০ সালেই চুক্তি করা মিসর উভয় পক্ষকে সংযত হতে বলেছে। মরক্কো গাজায় সামরিক হামলায় সামান্য উদ্বেগ প্রকাশ করেছে। আর আরব বিশ্বের বাইরে অনেকটা একই সুরে কথা বলেছে বাংলাদেশ, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো। তাদের পক্ষ থেকে শুধু মৌখিকভাবে ফিলিস্তিনিদের স্বতন্ত্র-স্বাধীন রাষ্ট্রের পক্ষে কথা বলা হচ্ছে। কিন্তু গোটা মুসলিম বিশ্ব মিলে সরাসরি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা কেউই বলছে না।

বক্তারা আরও বলেন, নামধারী মুসলিম বিশ্ব শাসকরা পশ্চিমাদের চটিয়ে কেউ নিজের ক্ষমতাকে দুর্বল করতে চায় না। মিসর, তিউনিসিয়ার মতো দেশও এর বাইরে নয়। এ মুহুর্তে সব মুসলিম শাসকদের উচিৎ সন্ত্রাসী ইসরাইলের সাথে সব বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করা এবং সরাসরি জিহাদ ঘোষণা করা।

বক্তারা বলেন, ইসরায়েলি পণ্যদ্রব্য, সংবাদ সংস্থা, সাংস্কৃতিক ও একাডেমিক প্রতিষ্ঠান সরাসরি বর্জন, পরিহার ও প্রতিহতকরণ করতে হবে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা সমর্থনকারী ইসরায়েলি এবং আন্তর্জাতিক সংস্থা বর্জন, সমর্থনকারী সমস্ত কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার করতে হবে। বাণিজ্য চুক্তি বন্ধ ও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জমা গোটা মুসলিম বিশ্ব ও মুসলিম শাসকদের এক হতে হবে।

এসময় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে আওয়ামী ওলামা লীগের অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com