• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুবাইয়ে টাকা পাচারকারী ১৭ জনের তথ্য আছে: দাবি নুরের

প্রকাশ: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ২:৩৪
আপডেট: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ২:৩৪

9603 9

দুবাইয়ে টাকা পাচারকারী ১৭ জনের তথ্য আছে: দাবি নুরের

দেশের প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সদ্য বিদায়ী আমলারা দুবাইয়ে টাকা পাচার করেছেন এমন ১৭ জনের তথ্য আছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। তারা দুবাইয়ের বিভিন্ন শহরে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে কাতার, দুবাই ও সৌদি আরব সফর এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

দুবাই সফর প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, ‘দুবাইয়ে দেশের প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সদ্যবিদায়ী আমলারা টাকা পাচার করেছেন। আমার কাছে এমন ১৭ জনের তথ্য আছে। গণমাধ্যম যদি সেই সব তথ্য প্রচার করতে পারে তাহলে আমি এসব তথ্য দিতে আগ্রহী। সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। আরব আমিরাতের বিভিন্ন শহরে তারা কয়েক হাজার কোটি বিনিয়োগ করেছেন।’

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার আমাদের ইসলামবিদ্বেষী হিসেবে প্রচার করতে চায়। সরকার ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনেছে। এসব যন্ত্রের মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষার আইন লঙ্ঘন করছে। সরকার গণমাধ্যমকে ব্যবহার করে এ কাজ করেছে। বিদেশ থেকেও আমি স্পষ্ট করেছি, এ ধরনের কোনো মিটিংয়ে আমি যাইনি, যেতেও চাই না।’

গণ অধিকার পরিষদ সরকার উৎখাতের জন্য নয় বরং সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছে জানিয়ে দলের সদস্য সচিব বলেন, ‘ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই স্বতঃস্ফূর্ত আন্দোলন করছি। সরকার যে নীল নকশা নিয়ে আগাচ্ছে তাতে মানুষের উপর ধ্বংসাত্বক কর্মকাণ্ড চালিয়ে বিরোধীদের ওপর দায় চাপাতে পারে। আপানারা দেখেছেন বিএনপির অফিসে আইনশৃঙ্খলা বাহিনী কি নাটক সাজিয়েছিলো।’

এ সময় তিনি বিরোধীদলের নেতাকর্মী, পুলিশ ও সেনাবাহিনীসহ সবাইকে সর্তক থাকার এবং গণমাধ্যমকর্মীদের চোখ-কান খোলা রাখার আহ্বান জানান। সংবাদ সম্মেলন থেকে ফোনে আড়ি পেতে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা হরণ, আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি, মিথ্যা মামলায় গ্রেফতার রাজবন্দীদের মুক্তি ও ডিজিট্যাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেন নুর।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, আবু হানিফ, সাদ্দাম হোসেন, ফাতেমা তাসনিম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, পেশাজীবী অধিকার পরিষদের সদস্যসচিব নিজাম উদ্দিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com