• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুর্নীতি, গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবি সোহেল তাজের

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ ১:১৫
আপডেট: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ ১:১৫

96003 1

দুর্নীতি, গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবি সোহেল তাজের

জনতার আওয়াজ ডেস্ক
চলমান ধ্বংসাত্মক কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবকিছুর স্বচ্ছ বিচার চেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি বলেন, বিগত বছরগুলোতে যারা দুর্নীতি, গুমের-খুনের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে।

বুধবার (৭ আগস্ট) রাতে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

সোহেল তাজ বলেন, সরকার প্রশাসনসহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দুর্নীতি, হত্যা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। তার পাশাপাশি একজন নিরীহ কর্মীরও বাঁচার অধিকার আছে। এটা আমাদের মনে রাখতে হবে।

তিনি বলেন, যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল, তার দিকে নজর দিতে হবে। আমাদের মতের ভিন্নতা থাকবে। ভিন্ন কথা বলার সুযোগ দিতে হবে। আন্দোলনকারী ছাত্র জনতার মতো আমারও দাবি, দেশে ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক।

সোহেল তাজ বলেন, সাম্য আর ন্যায্যতার ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে। এজন্য বিচারব্যবস্থা, প্রশাসন ও পুলিশ বাহিনীকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে। পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব পেশাদার বাহিনী হিসেবে করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, এ অরাজকতা বন্ধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ পথ হারাবে। সম্মিলিতভাবে সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা যদি এ সংকট মোকাবিলা না করি, তাহলে বাংলাদেশ গভীর সংকটে পড়বে। যে ক্ষতি হয়েছে, তা কোনো দিন পূরণ করা সম্ভব নয়। কিন্তু এখনই সব প্রতিহিংসার অবসান ঘটাতে হবে। আর যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই।

তিনি আরও বলেন, যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল তার দিকে নজর দিতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে। বিচার ব্যবস্থা, জনপ্রশাসন এবং আইনশৃঙ্খলা/পুলিশ বাহিনীকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে। মেধাভিত্তিক সমাজ বিনির্মানে শিক্ষা ব্যবস্থাকে বাস্তব উপযোগী করতে হবে।

সোহেল তাজ বলেন, দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক ব্যবহার থেকে মুক্ত রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে। মানুষের কথা বলার অধিকারসহ সব মৌলিক অধিকারকে গুরুত্ব দিতে হবে। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com