• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দূরত্ব কমাতে ১৪ দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪ ৬:৫৬
আপডেট: বুধবার, ২২ মে, ২০২৪ ৬:৫৬

988878

দূরত্ব কমাতে ১৪ দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশিত আসন পাননি ১৪ দলের শরিকরা। যে কয়টি আসনে জোটকে ছাড় দেওয়া হয়েছিল তাতেও ভরাডুবি হয়েছে শরিকদের। ফলে অনেকের মধ্যেই রয়েছে অসন্তোষ। বিভিন্ন সময় তা প্রকাশও করেছেন ১৪ দলের শরিক নেতারা। এবার সে অসন্তোষ ঘোচাতে ১৪ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা ৭টায় ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, জোটের শরিক নেতাদের পাশাপাশি আওয়ামী লীগের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও জোট প্রধান শেখ হাসিনা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৪ দলের সঙ্গে আওয়ামী লীগ সভাপতির এটিও প্রথম বৈঠক। সে নির্বাচনে জোটের অনেক নেতা নৌকা প্রতীক পেলেও স্বতন্ত্র প্রার্থীদের কাছে পরাজিত হন। জোটকে আসন ছাড়ার পরও দলীয় নেতাকর্মীদের জন্য আসন উন্মুক্ত রাখায় অসন্তোষ রয়েছে শরীকদের মাঝে।

প্রধানমন্ত্রীর ওই ঘোষণার পর আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে ১৪ দলের বৈঠকটি ডাকা হয়েছে। ইতিমধ্যে জোট নেতাদের এই বৈঠকে আমন্ত্রণও জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com