• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দূরত্ব ভুলে সব দলকে ভোটে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ৪:১২
আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ৪:১২

965874210

দূরত্ব ভুলে সব দলকে ভোটে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ছোটখাটো দূরত্ব ভুলে সব রাজনৈতিক দলকে ভোটে অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচন অর্থবহ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে, সব কর্মকাণ্ড সংসদমুখী করা উচিত।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে পানি ভবনে পানি উন্নয়ন বোর্ডের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সংসদ ভবনের সামনের সংঘর্ষ অপ্রত্যাশিত, সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ করা উচিত।

তিনি আরও বলেন, ঐতিহাসিক জুলাই সনদে বেশিরভাগ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, এটা অনন্য ঘটনা। এতে রাজনীতি স্বচ্ছ ও গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে উন্নত করতে সহযোগিতা করবে।

এ সময় মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে দেশ কী উদারপন্থি রাজনীতির দিকে যাবে, নাকি অন্যদিকে যাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com