• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেরিতে আসায় ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিলেন ইশরাক

প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩২
আপডেট: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩২

965201

দেরিতে আসায় ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিলেন ইশরাক

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর জাতীয় সংসদ ভবনে ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

জানা গেছে, ইশরাক হোসেন যথা সময়ে সংসদ ভবনে উপস্থিত না হতে পারায় তিনি ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন। তবে তিনি সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেননি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশরাক হোসেন ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. আবদুল মান্নানকে ২৩ হাজার ১৫৩ ভোটে পরাজিত করেন।
তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক নৈতিকতার প্রশ্নকে সামনে রেখেই সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত এসেছে।’

এর আগে সকাল পৌনে ১১টায় বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদে শপথ নেন।

দলীয় প্রধান তারেক রহমানসহ নির্বাচিত সদস্যরা সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেন।

শপথের মাধ্যমে নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশের পাশাপাশি সংসদীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

বৈঠকে উপস্থিত বিএনপির এক নেতা জানিয়েছেন, সংসদীয় দলের বৈঠকে সরকারে বা বিরোধী দলে যে ভূমিকাই থাকুক না কেন, সংসদে সক্রিয় উপস্থিতি, জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে দৃঢ় অবস্থান এবং রাজনৈতিক শালীনতা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়েছে।

একই সঙ্গে দলীয় এমপিদের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com