• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেলোয়ার হোসেনের স্বৃতিচারণকে নয়, তাদের প্রাপ্তিটাকে গুরুত্ব দিই: আলাল

প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ৬:২৯
আপডেট: সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ৬:২৯

9988857896

দেলোয়ার হোসেনের স্বৃতিচারণকে নয়, তাদের প্রাপ্তিটাকে গুরুত্ব দিই: আলাল

জনতার আওয়াজ ডেস্ক
বিএন‌পির যুগ্ন মহাস‌চিব এড. সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল বলেছেন, আমি খন্দকার দেলোয়ার হোসেনের স্মৃতিচারণকে গুরুত্ব দেই না। গুরুত্ব দেই খন্দকার দেলোয়ার হোসেনের মতো ওই সময় যারা ছিলেন তাদের প্রাপ্তি টা কি? এটা নিয়ে দুঃখ থাকতে পারে, তার চেয়ে বড় দুঃখ হচ্ছে আমরা কতটা তাকে ধারণ করেছি ।

সোমবার (১৮ মার্চ) জাতীয় প্রেসক্লা‌বের আব্দুস সালাম হ‌লে খন্দকার দেলোয়ার হো‌সেন স্মৃ‌তি ফাউ‌ন্ডেশ‌নের‌ উদ্যেগে খন্দকার দেলোয়ার হো‌সেনের ১৩তম মৃত্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে দোয়া ও স্বরণ সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি বলেন, তত্ত্বাবধায় সরকারের আমলে বাংলাদেশ টেলিভিশনে গিয়ে সাবেক সংসদ সদস্য হিসাবে বলেছেন প্রধানমন্ত্রী চোর তার ছেলে চোর তাদের দায়িত্ব আমরা নিবো কেন। বর্তমানে তারাও বিএনপি’র ভালো ভালো পদে আছে। সেখানে আমার ক্ষোভ, কে কি করলো সেটা বিষয় না। প্রয়োজন হলে আমরা আরো করবো।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা কাকে কেন্দ্র করে রাজনীতি করছি? বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশে জাতীয়তাবাদী দলের বর্তমানের সূর্য। এই সূর্য থেকে আলো ধার করে নিয়ে চন্দ্র, তারা, নক্ষত্র আমরা যারা আছি তারা চলি। আমরা ব্যক্তিগতভাবে কেউ কিছু না। খন্দকার দেলোয়ার সেই সময়ে নক্ষত্র, হরতাল অবরোধের মধ্যে একজন নেতাকে সাথে করে নিয়ে হাজার হাজার পুলিশের মাঝখান দিয়ে নবাব সিরাজউদ্দৌলার মত হেঁটে বিএনপির পার্টি অফিসে গিয়েছেন। ও রকম নেতা এরপরে আর পায় নাই। আমরা ধারণও করতে পারি নাই। এই ধারণ করার বিষয়টা বেশি করে গুরুত্ব দেয়া উচিত।

কবি আবদুল হাই শিকদার এর সভাপতিত্বে স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলী সদস্য জয়নুল আবেদিন ফারুক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান প্রমুখ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com