• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপ দিতে যুবদলকে আত্মনিয়োগ করতে হবে : মেজর হাফিজ

প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৪:১৪
আপডেট: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৪:১৪

9685420

দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপ দিতে যুবদলকে আত্মনিয়োগ করতে হবে : মেজর হাফিজ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র রূপে গঠন করার জন্য যুবদলকে আত্মনিয়োগ করতে হবে। যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হতে হবে। দলের বদনাম হয় এমন কোনো কাজ করা যাবে না। চাঁদাবাজি, অপকর্ম যেন আমাদেরকে স্পর্শ না করে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভার আয়োজনে লালমোহন চৌরাস্তায় মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. মোসলে উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, পৌর যুবদলের সভাপতি মো. জাকির ইমরান, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজসহ উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com