• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশকে বাঁচাতে হলে এই সরকারকে বিদায়ের কোন বিকল্প নাই: দুদু

প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ৭:৪৫
আপডেট: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ৭:৪৫

9666985 24

দেশকে বাঁচাতে হলে এই সরকারকে বিদায়ের কোন বিকল্প নাই: দুদু

জনতার আওয়াজ ডেস্ক
দেশকে বাঁচাতে হলে এই সরকারকে বিদায় করার কোন বিকল্প নাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার (২৯ মার্চ) ট‌ঙ্গি‌তে ইফতার মাহফিল আয়োজক কমিটি, গাজীপুর মহানগর এর উ‌দ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু, গণতন্ত্র পুনরুদ্ধার চলমান আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা, কারামুক্ত যুবদল নেতা-কর্মীদের সম্মাননা স্বারক প্রদান শীর্ষক আলোচনা ও দোয়া, ইফতার মাহ‌ফি‌লে তি‌নি এসব কথা ব‌লেন তিনি।

শামছুজ্জামান দুদু ব‌লেন, ‘কোন রাজনৈতিক দল নিজেরা নিজের দলকে শেষ করে দেয়, আওয়ামী লীগের দিকে না তাকালে বোঝা যেত না। এরা নিজেরাই নিজেদেরকে শেষ করে দিচ্ছে। বাংলাদেশকে বাঁচাতে হলে এই সরকারকে বিদায় করার কোন বিকল্প নাই।

ছাত্রদ‌লের সা‌বেক এই সভাপ‌তি বলেন, ‘সংকটের হাত থেকে দেশকে রক্ষা করার একমাত্র পথ একটি স্বচ্ছ গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদে নির্বাচন এছাড়া মনের ভেতর সংকটকে এড়ানো কঠিন হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএন‌পির নির্বাহী সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, ডাঃ মাজহারুল আলম, গা‌জিপুর মহানগর যুবদ‌লের আহবায়ক সাজেদুল ইসলাম (এজিএস), গাজীপুর মহানগর বিএন‌পির সভাপ‌তি মো. শওকত হোসেন সরকার, সা‌বেক যুগ্ন আহবায়ক
রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গা‌জিপুর যুবদ‌লের সা‌বেক সভাপ‌তি প্রভাষক বসির উদ্দিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com