• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশজুড়ে বিদ্যুৎ সংকটের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ৬:১২
আপডেট: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ৬:১২

987774

দেশজুড়ে বিদ্যুৎ সংকটের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ

দেশজুড়ে বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস। শুক্রবার (৯ জুন) সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে সমাপ্ত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সময় সমাবেশ করে খেলাফত মজলিস।

সমাবেশে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সরকার মানুষকে ১০ টাকার চাল খাওয়াবে ও ঘরে ঘরে বিদ্যুৎ দেবে বললেও দিতে পারেনি। বিদ্যুতের লাইন পৌঁছালেও বিদ্যুৎ পৌঁছেনি। সরকার জনদূর্ভোগের কথা স্বীকারই করছে না। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। অবিলম্বে নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে।

খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। অতীতের মতো সরকারের কলাকৌশল আর তালবাহানার নির্বাচন জাতি আর দেখতে চায় না। সরকার যতই উন্নয়নের কথা বলে, ততই দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির উন্নয়ন জনগণ চায় না। বিদ্যুৎ বিল জনগণ পরিশোধ করলেও সরকার নাকি টাকার অভাবে বিদ্যুৎ দিতে পারছে না।

বিজয়নগর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মো. আবদুল জলিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com