• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান এনডিপির

প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ৮:১১
আপডেট: সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ৮:১১

8650D1A4 F435 43E4 B7CA 030E42C001E2

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান এনডিপির

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা। দেশবাসীর উদ্দেশে নেতৃবৃন্দ বলেন, আপনারা সবাই শান্ত খাকুন, ধৈর্য ধারণ করুন। কেউ কারো জানমাল বা কোনো ধরনের ক্ষয়ক্ষতির করবেন না। রাস্ট্রীয় সম্পদের কোন ক্ষতি করবেন না। মনে রাখবেন আপনাদের টাকায় এই সম্পদ গড়ে উঠেছে।
নেতৃবৃন্দ বলেন, নতুন যে সরকার আসবে তাদের চ্যালেঞ্জ হবে সকলের অংশ গ্রহণে একটি নির্বাচন, যারা আন্দোলনে নিহত ও আহত হয়েছেন তাদের তালিকা তৈরি করা এবং তাদের সকলের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যাবস্হা করা,যারা গুমের শিকার হয়েছে তারা কোথায় আছে সেটা পরিস্কার করা এবং যারা বেচে আছেন তাদেরকে তাদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়া এবং যারা এদের গুম করেছে তাদের বিচারের আওতায় আনা।যারা রাজবন্দী হয়ে কারাগারে রয়েছেন এবং বর্তমান পেক্ষাপটে বন্দী হয়েছেন তাদের সকলের নিঃশর্ত মুক্তি দেওয়া।দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরন করা এবং তাঁকে নিঃশর্ত মুক্তির ব্যাবস্হা করা।
নেতৃবৃন্দ বলেন, ছাত্র সমাজের রক্ত ৬৯,৫২,৭১,৯০ যেমন বৃথা যায়নি তেমনি ২০২৪ সালে শহীদ সাইদ, মুগ্ধদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয় ছাত্র-জনতার বিজয় বলে নেতৃবৃন্দ মনে করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com