• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশবাসী সহ বিশ্বের সকল মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

প্রকাশ: রবিবার, ১৬ জুন, ২০২৪ ৭:৩৯
আপডেট: রবিবার, ১৬ জুন, ২০২৪ ৭:৩৯

978458 1

দেশবাসী সহ বিশ্বের সকল মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আস-সালামু-আলাইকুম
ঈদ মুবারক। আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে বছর ঘুরে আবারো এলো পবিত্র ঈদুল আজহা। তবে ঈদ এলেও দেশের অধিকাংশ মানুষের মনেই নেই ঈদের অমলিন আনন্দ আর উচ্ছাস। জনগণ এখন এক কঠিন সময় পার করছে। গণতন্ত্রকামী জনগণের ত্যাগের রাজনীতির বিপরীতে চলছে,ক্ষমতাসীন মাফিয়া সিন্ডিকেটের ভোগের রাজনীতি। তাবেদার অপশক্তির অবৈধ ক্ষমতা লোভের কারণেরাষ্ট্র ও সমাজে নীতি নৈতিকতা ধর্মীয় সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় ঘটেছে। সাম্য-সম্প্রীতির পরিবর্তে রাষ্ট্র এবং সমাজে এখন পাহাড়সম বৈষম্য। একদিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলছে মাফিয়া চক্রের সদস্যদের বেপরোয়া লুটপাট, দুর্নীতি, টাকাপাচার। অপরদিকে বিরাজ করছে নীরব দুর্ভিক্ষ পরিস্থিতি। এমন পরিস্থিতির মধ্যেই জনগণের দুঃখ দুর্দশা নিয়ে নিত্য নিয়মিত মাফিয়া চক্রের প্রধান পৃষ্টপোষক স্বৈরাচারী শেখ হাসিনার বাচালতা আর মিথ্যাচার যেন মড়ার উপর খাঁড়ার ঘা । ত্যাগের মহিমায় ভাস্বর এবারের ঈদুল আজহায় হোক তাই অঙ্গীকার। রুখতে হবে স্বৈরাচার।
আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের প্রতি পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com