• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশী পণ্যে বিদেশীদের আকর্ষণ বাড়াতে হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৩০
আপডেট: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৩০

96698969

দেশী পণ্যে বিদেশীদের আকর্ষণ বাড়াতে হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
দেশী পণ্যের প্রতি বিদেশী ক্রেতাদের আকর্ষণ বাড়াতে হবে। এ জন্য আগামী মেলায় সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘রফতানি বাড়াতে দেশে উৎপাদিত পণ্য নিয়ে এ আয়োজনে বিদেশি প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণের ব্যবস্থা থাকবে। আশা করি, নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো।’

বাণিজ্য প্রতিমন্ত্রী আরো বলেন, ‘নতুন রফতানি পণ্য বাড়াতে সরকার উদ্যোগ নিচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষিত বর্ষপণ্য হস্তশিল্পকে গুরুত্ব দিয়ে সারা দেশে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান বাড়াতে কাজ করে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।’

অনুষ্ঠানে মেলাচলাকালীন বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com