• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের অর্থনীতিতে যত বড় ধরনের সংস্কার হয়েছে, বিএনপির সময়েই হয়েছে

প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৬:৫৭
আপডেট: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৬:৫৭

9658745 8

দেশের অর্থনীতিতে যত বড় ধরনের সংস্কার হয়েছে, বিএনপির সময়েই হয়েছে

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে যত বড় ধরনের সংস্কার হয়েছে, তা বিএনপির সময়েই হয়েছে। ব্যাংকগুলো শর্ট টার্ম ডিপোজিট নিয়ে লং টার্ম লেন্ডিং করছে। এসবের কারণে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বাড়ছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য আবশ্যক’ শীর্ষক সেমিনারে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংককে স্বাধীন করতে হবে। বাংলাদেশ ব্যাংকে আমরা কখনও পলিটিকাল লোক নিয়োগ করিনি। আমরা ব্যাংকিং ডিভিশন (আর্থিক বিভাগ) বন্ধ করে দিয়েছিলাম। কারণ এটার কোনো ভূমিকা ছিল না। তারাই আবার পরে এটা ফেরত এনেছে। তাতে আরও নানা রকমের সমস্যা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে যত বড় ধরনের সংস্কার হয়েছে, তা বিএনপির সময়েই হয়েছে। ব্যাংকগুলো শর্ট টার্ম ডিপোজিট নিয়ে লং টার্ম লেন্ডিং করছে। এসবের কারণে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বাড়ছে।

তিনি বলেন, ক্যাপিটাল মার্কেট উন্নতি করতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক যত সংস্কার করুক না কেন তাতে কোনো লাভ নেই।

তিনি বলেন, ক্যাপিটাল মার্কেট উন্নতি করতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক যত সংস্কার করুক না কেন, তাতে কোন লাভ নেই। বাংলাদেশে ক্যাপিটাল মার্কেট বলতে কিছু নেই। মনেটারি পলিসি ও ফিসক্যাল পলিসির মধ্যে একটা সমন্বয় করতে হবে। অটোমেশন করা গেলে স্বচ্ছতা বাড়বে। কারণ ভবিষ্যতের অর্থনীতি হচ্ছে ক্যাশলেস সোসাইটি। ফলে সম্পূর্ণরূপে অটোমেশনের দিকে যেতে হবে।

তিনি আরও বলেন, আমরা ১ কোটি চাকরি তৈরি করবো ১৮ মাসে। কীভাবে করবো- আইটি, দেশি-বিদেশি বিনিয়োগ ও বিদেশে জনশক্তি দিয়ে। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা কথা চিন্তা করতে হবে। এক্ষেত্রে প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com