• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে: ডা. তাহের

প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬ ৫:১৮
আপডেট: রবিবার, ৩১ মে, ২০২৬ ৫:১৮

JA960006 1

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে: ডা. তাহের

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

রবিবার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিশু হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এসব ঘটনার সঙ্গে সরকারি দলের লোকজন জড়িত বলেই আইনশৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।

আমরা সংসদে এই বিষয়টা তুলে ধরব। তবে সংসদের বাইরেও কথা বলার সুযোগ রয়েছে। এ ব্যাপারে আরও কীভাবে সচেতন ভূমিকা পালন করা যায় তা খুঁজে বের করতে হবে।

বর্তমান সরকারক কী তাহলে ব্যর্থ সরকার? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমারা এত দ্রুত বিএনপিকে ব্যর্থ সরকার বলতে চাই না। কিন্তু যদি এই প্রক্রিয়াটা অব্যাহত থাকে তাহলে তাদের ব্যর্থতা মানুষের কাছে আরও পরিষ্কার হবে। তখন ব্যর্থ সরকার আমরা না বললেও মানুষ তাকে ব্যর্থ সরকার হিসেবে মূল্যায়ন করবে। এটি দেশের জন্য খারাপ পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

বিএনপি ও সরকার প্রধানকে আহবান জানিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে এসব চিহ্নিত করে সমাধান করা উচিত।

চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহানসহ চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com