• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের উন্নয়নে বাধা দিলে কাউকে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৫:০২
আপডেট: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৫:০২

96666539

দেশের উন্নয়নে বাধা দিলে কাউকে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি
ছবি প্রতিনিধি
দেশের উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

সোমবার (২৩ মার্চ) বিকেলে বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘তার নাম ব্যবহার করে অফিস-আদালতসহ বিভিন্ন স্থানে যারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরে চিঠি প্রেরণ করা হয়েছে।’

শামা ওবায়েদ বলেন, ‘কেএম ওবায়দুর রহমান ছিলেন একজন শক্তিশালী সাংগঠনিক ব্যক্তিত্ব, যিনি কখনও অন্যায়ের সঙ্গে আপস করেননি। তার আদর্শ ধারণ করতে হলে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং কোনোভাবেই অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না।’

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

আলোচনা শেষে মরহুম কেএম ওবায়দুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com