• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের উন্নয়নে সরকারকে সহযোগিতার আশ্বাস সংরক্ষিত আসনের মনোনয়নপ্রত্যাশীদের

প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৪:১৫
আপডেট: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৪:১৫

96001 5

দেশের উন্নয়নে সরকারকে সহযোগিতার আশ্বাস সংরক্ষিত আসনের মনোনয়নপ্রত্যাশীদের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে কারা সংসদ সদস্য হবেন তা চূড়ান্ত করতে যাচাই-বাচাই করছে বিএনপি। শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে ১০ সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় দলটি। এ সময় বিগত দিনে আন্দোলন-সংগ্রামে নিজের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন নারীনেত্রীরা।

সাক্ষাৎকার সূত্র জানায়, মনোনয়ন পাওয়া ও না পাওয়ার পরবর্তী করণীয়ও তু্লে ধরেন নারীনেত্রীরা। মনোনয়নপ্রত্যাশীরা দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার করেন। একই সঙ্গে সংরক্ষিত নারী আসনে যারা মনোনয়ন পাবেন তারা অন্য নারীনেত্রীদের সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে সরকারকে নানাভাবে সহযোগিতা করবেন।

এদিকে গতকাল শনিবার সাক্ষাৎকারের শেষ দিনে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। এ দিন প্রায় সাড়ে ৪০০ মনোনয়নপ্রত্যাশী সাক্ষাতে অংশ নেন। এর আগে শুক্রবার সাক্ষাৎকারের প্রথম দিনে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও ফরিদপুর বিভাগের ৩৭৮ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেয় বিএনপি।

বৈঠক সূত্রে জানা যায়, ৩৬ আসনের বিপরীতে ৮ শতাধিক মনোনয়নপ্রত্যাশীর দুই দিনে পৃথকভাবে দলের পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডে ডাকা হয়। সেখানে সংরক্ষিত নারী আসন প্রত্যাশীদের বায়োডাটা দেখেন বোর্ডের সদস্যরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাদের প্রত্যেকের কাছে মনোনয়ন পেলে কী করবেন আবার না পেলে কী করবেন এমনটা জানতে চান। তবে বেশির ভাগ নেত্রীই তারেক রহমানের ওপর এই বিষয়টি ছেড়ে দেন। তারা দলীয় সিদ্ধান্তকে মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে দলের ত্যাগী নেত্রীদের মূল্যায়িত করার আহ্বান জানান। এসব বৈঠকে উচ্চশিক্ষত ও ত্যাগী নেত্রীদের মূল্যায়নের আশ্বাস দেয় পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড।

দলীয় সূত্র জানায়, গতকাল চার শতাধিক মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকরা নিয়েছে বিএনপির দলীয় পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড। বিকেলে ঢাকা বিভাগের ঢাকা জেলা দিয়ে সাক্ষাৎকার শুরু হয়ে চট্টগ্রাম বিভাগীয় মনোনায়নপ্রত্যাশীদের দিয়ে সাক্ষাৎকার শেষ হয়। সাক্ষাতে অংশ নেওয়া প্রত্যাশীদের বিষয়ে বিএনপির দলীয় পার্লামেন্টারি বোর্ড আরও খোঁজখবর নিয়ে আজ-কালের মধ্যে প্রার্থী চূড়ান্ত করা হবে।

গতকাল সাক্ষাৎকারে অংশ নেওয়া অন্তত ১০ জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে আলাপ করে জানা যায়, এ দিন প্রার্থীদের বায়োডাটা যাচাই-বাছাইয়ে পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ ও দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। সাক্ষাৎকার দেওয়া কয়েকজন মনোনয়নপ্রত্যাশী জানান, বিগত আন্দোলনে তারা রাজপথে ছিলেন। বিএনপির পক্ষে জনমত গঠন করেছেন। তাই তারা মনোনয়ন পেতে আশাবাদী। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে এসেছেন মনোনয়নপ্রত্যাশী রাইকা ওয়ালী খান। তিনি বলেন, বিগত সরকারের সময় তাকে অনেক হয়রানির শিকার হতে হয়েছে। আশা করছেন এবার মূল্যায়ন পাবেন।

নারায়ণগঞ্জ থেকে আসা রেজানা আক্তার শিরিন জানান, অবহেলিত ও বঞ্চিত নারীদের পক্ষে ভূমিকা রাখতেই তিনি সংরক্ষিত আসনে এমপি হতে চান। তা ছাড়া জাতীয় সংসদে দেশ ও জাতির পক্ষে কথা বলতে চান। তিনি বলেন, ছাত্রজীবন থেকেই বিএনপির আদর্শ লালন করেন। বিগত দিনেও দলের পক্ষে সক্রিয় ছিলেন। তাই মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com