• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের জনগণের সঙ্গে ভণ্ড রাজনীতি করছে বিএনপি : কাদের

প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ৯:৪৭
আপডেট: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ৯:৪৭

9660025 5

দেশের জনগণের সঙ্গে ভণ্ড রাজনীতি করছে বিএনপি : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণের সঙ্গে ভণ্ড রাজনীতি করছে বিএনপি। এর অবসান হতে হবে। টেমস নদীর পাড় থেকে আসা অদৃশ্য নির্দেশে চলা বিএনপি রাজনীতিকে নষ্ট করেছে। এ থেকে বের হয়ে আসতে না পারলে বিএনপি কখনো আন্দোলন ও নির্বাচনে সফল হবে না।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

সেতুমন্ত্রী বলেন, গণতন্ত্র, নির্বাচন এবং রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি, আর তা মেরামত করছেন শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে ৩০০ আসনেই ইভিএম চায় আওয়ামী লীগ। তবে নির্বাচন কমিশন তাদের সামর্থ্য অনুযায়ী যতটি আসনে পারবে তা মেনে নেবে আওয়ামী লীগ। আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির সঞ্চালনায় অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আওয়ামী লীগ মানুষের জন্য, দেশের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগ অতীতেও মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com